বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক মা ও তার কিশোরী মেয়ে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে বিপদে পড়া পরিবারের এক সদস্যকে উদ্ধার করতে গিয়ে তারা প্রবল স্রোতে তলিয়ে যান।

এ ঘটনায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ওয়েস্ট মার্সির সিভিউ এভিনিউসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২) ও তাদের কন্যা সামিয়া রহমান (১৫)। হাসপাতালে ভর্তি মনসুরের শ‍্যালিকার ছেলে মুসা আহমেদের (৯) অবস্থা আশঙ্কাজনক।

এসেক্স পুলিশ জানায়, কয়েকজন পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, অ্যাম্বুল্যান্স সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স এবং আরএনএলআইয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ বাংলাদেশি পরিবারটি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের কেউ পানিতে বিপদে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন স্রোতে আটকা পড়েন। পরে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুজনকে সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, কীভাবে তারা পানিতে বিপদে পড়েছিলেন, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বা কারো কাছে ভিডিও ফুটেজ থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, দুর্ঘটনার সময় জোয়ারের পানি দ্রুত বাড়ছিল এবং সমুদ্রে প্রবল স্রোত ছিল। এ সময় সৈকতের কাছাকাছি থাকা কয়েকজন মুহূর্তের মধ্যে গভীর পানিতে আটকা পড়েন। পরে জরুরি উদ্ধারকারী দল এবং স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।  

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ