ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে সেদিন সারাদেশ আনন্দে মুখরিত হয়ে ওঠে। লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। যোগ দেয় বিজয় মিছিলে। 'আমার বাবায়ও রক্তে ভেজা সেই আন্দোলনে গেছিল। কিন্তু বিজয় দেখে যাইতে পারে নাই। আমারে শোকের সাগরে ভাসায়ে একা করে চলে গেছে পরপারে।' অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন শহীদ সুলাইমানের মা রোকসানা বেগম।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে যাত্রাবাড়ীর কাজলায় আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে নির্মমভাবে প্রাণ হারান সুà