রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পুকুরে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে পার্বতীপুরে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই দুই শিশু হচ্ছে পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোশফিকা আক্তার মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন অ্যান্ড নুরানী মাদরাসার শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদরাসায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদরাসা থেকে টিফিনের সময় বাড়িতে এসে উপজেলা পরিষদ চত্বরে গোসল করতে যায়। অন্য শিশুরা বাসায় ফিরলেও মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি। এসময় পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে  খুঁজতে থাকেন। পরে পুকুরে খোঁজা-খুঁজি করে তাদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন,  এখন থেকে এই পুকুরে গোসল করা নিষিদ্ধ করা হলো। এলাকাবাসীর অনুরোধেই উত্তরের গেটটি খোলা হয়েছিল। মঙ্গলবার রাত থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ