গণঅভ্যুত্থানের বর্ষপূতি ৩৬ জুলাইয়ের সমাবেশ ও মিছিল কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বরগুনার আমতলীতে বাসচাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঘাতক বাসটির চালক, হেলপার এবং সুপারভাইজারকে আটকের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেতার নাম মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার à
