বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মসজিদে হারামে (বায়তুল্লাহ শরিফ) দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনাকারী বিশিষ্ট আলেম শায়খ আবদুল্লাহ বিন সুলায়মান আল-আমর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৌদি আরবের কাসিম অঞ্চলের আল-বাদায়ি গভর্নরেটে ১৩৪৮ হিজরিতে জন্মগ্রহণকারী এই বরেণ্য আলেম গত শুক্রবার (১৯ জুন) পবিত্র মক্কা নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শায়খ আবদুল্লাহ বিন সুলায়মান আল-আমর তাঁর জীবনের অধিকাংশ সময় ইলমে দীনের খেদমতে উৎসর্গ করেছেন। তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে মসজিদুল হারামে আকিদা, তাফসির ও ফিকহের দরস প্রদান করেন। তাঁর দরসে অংশ নিতেন আলেম, শিক্ষক, চিকিৎসক, সামরিক কর্মকর্তা, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারী ও পুরুষ—উভয় শ্রেণির অসংখ্য শিক্ষার্থী তাঁর জ্ঞান থেকে উপকৃত হয়েছেন।

একটি জ্ঞানপ্রেমী পরিবারে বেড়ে ওঠা শায়খ আল-আমর রহ. শৈশবেই কুততাবে (প্রথাগত মক্তব) পবিত্র কুরআন হিফজের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। পরে উচ্চতর দীনি শিক্ষার জন্য তিনি রিয়াদে গমন করেন এবং সে সময়ের প্রখ্যাত আলেমদের সান্নিধ্যে ইলম অর্জন করেন।

১৩৭২ হিজরিতে তিনি তায়েফের দারুত তাওহিদ ইনস্টিটিউটে ভর্তি হন। পরবর্তীতে ১৩৭৭ হিজরিতে মক্কার শরিয়াহ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রিয়াদে অবস্থানকালে তিনি শায়খ মুহাম্মদ বিন সিনান আল-ইয়ামানি, শায়খ আলী বিন আবদুল্লাহ আল-ওহাইবি, শায়খ হামাদ বিন ইবরাহিম আলে আবদুল লতিফ এবং শায়খ আবদুল লতিফ বিন ইবরাহিমের কাছে অধ্যয়ন করেন।

দারুত তাওহিদ ইনস্টিটিউটে তিনি শায়খ মুহাম্মদ বিন আবদুল আজিজ বিন মানি'র নিকট শিক্ষা লাভ করেন।

মক্কার শরিয়াহ কলেজে তিনি শায়খ আলী বিন মুহাম্মদ আল-হিন্দি, শায়খ আবদুর রহমান বিন দাউদ, শায়খ আবদুল্লাহ বিন ইবরাহিম আল-খাজিম, শায়খ মুহাম্মদ আশ-শারাওয়ি এবং শায়খ আবদুল আজিজ কুরদির সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করেন।

এ ছাড়া তিনি মসজিদুল হারামের বিভিন্ন ইলমি মজলিসে অংশ নিয়ে শায়খ আবদুল্লাহ বিন হুমাইদ, শায়খ সুলায়মান বিন উবাইদ, শায়খ আবদুল আজিজ আস-সাবিল এবং শায়খ আবদুল্লাহ খাইয়্যাত (রহ.)-এর কাছ থেকেও উপকৃত হন।

১৩৮১ হিজরিতে তিনি সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আল-বাদায়িতে শিক্ষকতা শুরু করেন। ১৩৮৫ হিজরিতে মক্কায় স্থানান্তরিত হয়ে আবদুল্লাহ বিন যুবাইর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৪০৭ হিজরিতে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

এরপর ১৪১০ হিজরিতে তিনি মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে দরস প্রদান শুরু করেন। সেখানেই তিনি জীবনের শেষ সময় পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ইলমে দ্বীনের খেদমত চালিয়ে যান।

শায়খ আল-আমরের ইন্তেকালে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের পরিবার, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ