নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া শুলকবহরের সিনিয়র মুহাদ্দিস, প্রখ্যাত হাদিস বিশারদ, বহু আলেমের উস্তাজ মাওলানা আব্দুর রহীম আনোয়ারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২২ জুন) ভোরে ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মাওলানা আনোয়ারী শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীকে হাদিস, ফিকহ ও ইসলামি জ্ঞানের পাঠদান করেছেন। তাঁর ইলমি গভীরতা, দরস ও বয়ান দেশের দীনি অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত ছিল। তাঁর অসংখ্য ছাত্র বর্তমানে দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।
তাঁর ইন্তেকালের খবরে ছাত্র, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের আলেম-উলামার মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য শোক ও দোয়া প্রকাশ করছেন অনেকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদরাসার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকালে দেশের বিভিন্ন দীনি মহল গভীর শোক প্রকাশ করেছে। তাঁরা মরহুমের বর্ণাঢ্য ইলমি ও দীনি খেদমতের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।
আইও