নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ (এমপি)।
সোমবার (২২ জুন) তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মাওলানা ডা. আজহারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জানা গেছে, সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাওলানা ডা. আজহারুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।
এ সময় এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মাওলানা ডা. আজহারুল ইসলামের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আইও