সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে আদর্শবান ছাত্রনেতৃত্ব গঠন, সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস. এম. কামরুল ইসলাম। তিনি চলমান সাংগঠনিক কার্যক্রম, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাইমুন ইসলাম মিঠুন ও গাজী মুহাম্মাদ রেদোয়ান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান। তিনি ছাত্রসমাজের নৈতিক, আদর্শিক ও মানবিক বিকাশে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ