সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’ 

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। 

সোমবার (২২ জুন) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে স্কুলের ভেতরে গুলিবর্ষণ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

ঘটনার পরপরই আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ আরও জানায়, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেকজন এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ঘটনার পরপরই তাকলোবান সিটি পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুল, আশপাশের এলাকা এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জনগণকে যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো জানিয়েছেন, জাতীয় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : আরব নিউজ

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ