শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি নজরুল ইসলাম রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন তিনি। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে সেটি তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন। সেখানে নিজের বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছিলেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণের আগেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, গাছের নিচে চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ