বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

গাজার ত্রাণবাহী নৌবহরের কর্মীরা বৈদ্যুতিক শকসহ গুরুতর নির্যাতনের শিকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রানবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোরিডা’ ইসরায়েলের হাতে জব্দ হওয়ার পর আটক হওয়া কর্মীদের উপর বৈদ্যুতিক শক এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা আদালাহর নথিভুক্ত করা সাক্ষ্য অনুযায়ী, অন্তত তিনজন কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি মানবাধিকার সংস্থা ‘আদালাহ’ বরাতে বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলের হাতে আটক থাকাকালে সহিংসতার কারণে অসংখ্য কর্মীর হাড় ভেঙেছে বলেও সন্দেহ করা হচ্ছে। নৌবহরটিতে থাকা বেশ কয়েকজন নারী কর্মীর মাথার স্কার্ফ জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগও রয়েছে ইসরায়েলের উপর।

আদালাহ জানিয়েছে, বৃহস্পতিবার আটকদের কোনো আদালত বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে উপস্থিত করার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকালে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করার পর আদালাহ ইসরায়েলকে নির্যাতন ও অবমাননার ‍দায়ে অভিযুক্ত করে। ভিডিওটিতে দেখা যায়, মানবাধিকার কর্মীরা পেছন দিকে হাতকড়া পরা অবস্থায় এবং মুখ মেঝের দিকে করে হাঁটু গেড়ে বসে আছেন, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ইসরায়েলি জাতীয় সঙ্গীত।

আদালাহ মতে, আটকদের অবস্থান, আইনি অবস্থা এবং সুস্থতা সম্পর্কিত তথ্যের ব্যাপারেও রয়েছে কঠোর সীমাবদ্ধতা।

সূত্র: আনাদুলু এজেন্সি

জেডএম/ যাকারিয়া মাহমুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ