বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

২০২৭-এর হজের পরিকল্পনা শুরু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগামী বছরের (২০২৭ সালের) হজ মৌসুমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তওফিক আল-রাবিয়াহ। 

গতকাল (বুধবার, ২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসেস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হজ স্বাস্থ্য ও নিরাপত্তা ফোরামের তৃতীয় সংস্করণের এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থা, হজ বিষয়ক কার্যালয় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে এই প্রস্তুতি নেওয়া হয়। মূলত হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতেই এই আগাম উদ্যোগ।

মন্ত্রী জানান, পরবর্তী হজের প্রস্তুতি মূলত শুরু হয় জিলহজ মাসের ১২ তারিখ থেকেই। ওইদিন বিভিন্ন দেশের হজ কার্যালয়ের প্রধান এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আগামী বছরের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হয়। অর্থাৎ চলতি মৌসুম আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই পরের বছরের কাজের রূপরেখা চূড়ান্ত হয়ে যায়।

তওফিক আল-রাবিয়াহ আরও উল্লেখ করেন যে, গত মৌসুম থেকেই মন্ত্রণালয় ৭৮টি দেশের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী একটি বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর আওতায় পবিত্র স্থানগুলোর ব্যবস্থাপনা, মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, খাবার এবং উড়োজাহাজ পরিষেবাসহ যাবতীয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। এছাড়া হজ সংশ্লিষ্ট অফিসগুলোর প্রস্তুতির খোঁজ নিতে এবং পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করা হচ্ছে বলেও জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ