বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হারামাইনে চলতি সপ্তাহের ইমাম ও খতিবদের সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মসজিদুল হারাম (মক্কা) এবং মসজিদে নববী (মদিনা)-তে আগামী এক সপ্তাহের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি ও খুতবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত শায়খদের সাপ্তাহিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

‘জুদ চ্যারিটি’ (Jood Charity)-এর সৌজন্যে প্রকাশিত এই সময়সূচি ৭ জিলহজ রোববার থেকে ১৩ জিলহজ শনিবার (১৪৪৭ হিজরি) পর্যন্ত কার্যকর থাকবে। এতে দুই পবিত্র মসজিদের নিয়মিত ইমামদের পাশাপাশি বিকল্প (ব্যাকআপ) ইমামদের নামও উল্লেখ করা হয়েছে।

মসজিদুল হারাম (মক্কা)

বিশ্ব মুসলিমদের কেন্দ্রবিন্দু মসজিদুল হারামে এ সপ্তাহে নামাজের ইমামতির দায়িত্বে থাকবেন নিম্নলিখিত শায়খগণ—

ফজর ও জোহর

মূল ইমাম: শায়খ ড. বদর বিন মুহাম্মদ আল-তুর্কি

বিকল্প: শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারী

আসর

মূল ইমাম: শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ

বিকল্প: শায়খ ড. বদর বিন মুহাম্মদ আল-তুর্কি

মাগরিব

মূল ইমাম: শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ

বিকল্প: শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারী

ইশা

মূল ইমাম: শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারী

বিকল্প: শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ

মসজিদে নববী (মদিনা)

রাসুলুল্লাহ সা.-এর পবিত্র শহর মদিনার মসজিদে নববী-তে এ সপ্তাহে পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করবেন নির্ধারিত শায়খগণ—

ফজর ও জোহর

মূল ইমাম: শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফী

বিকল্প: শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম

আসর

মূল ইমাম: শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম

বিকল্প: শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর

মাগরিব

মূল ইমাম: শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর

বিকল্প: শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফী

ইশা

মূল ইমাম: শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম

বিকল্প: শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর

প্রসঙ্গত, দুই পবিত্র মসজিদের প্রশাসনিক নীতিমালা অনুযায়ী, জরুরি পরিস্থিতি বা বিশেষ কারণে এই সময়সূচিতে আংশিক পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ