বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতেও বেড়েছে হজযাত্রীর সংখ্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এবারের হজে অংশ নিতে সৌদি আরবে বিদেশি হজযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।

রোববার (২৪ মে) আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ ১৮ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত বছরের তুলনায় এটি কিছুটা বেশি।

সূত্র জানায়, আগামী দিনগুলোতে আরও হজযাত্রী আসতে থাকায় এই সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যে হাজিরা মক্কা থেকে মিনার তাঁবু শহরের দিকে যাত্রা শুরু করেছেন, যেখানে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এ বছর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা থাকলেও অনেক মুসলিম ভ্রমণ ও নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে হজে অংশ নিতে এসেছেন। অনেক হজযাত্রী জানিয়েছেন, ধর্মীয় কর্তব্য পালনের জন্য তারা ভয়কে গুরুত্ব দেননি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও আকাশপথে কিছু বাধা থাকা সত্ত্বেও হজযাত্রার বড় অংশ সফলভাবে সম্পন্ন হওয়াটা আন্তর্জাতিক সমন্বয় ও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ