বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রানিং স্টাফের পর এবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছেন রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা।

গতকাল শনিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নিলে আজ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
 
এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। যা গত ১৬ জুলাই থেকে স্থগিত ছিল। যা আজ আবার শুরু হয়েছে।
 
এদিকে গত রোববার (২৭ আগস্ট) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কর্মসূচি পালন করেছে রেলের রানিং স্টাফ কর্মচারি সমিতি।
 
পরে বিভিন্ন আশ্বাসে রেলের রানিং স্টাফ কর্মচারি সমিতি তাদের পূর্বঘোষিত কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। ওই সময় সারা দেশে ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা দূর হয় কর্মসূচি প্রত্যাহার করায়।
 
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্সের বাড়তি টাকা ও সেই অনুসারে পেনশন দেয়ার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। তবে এদিন সন্ধ্যায় রেলের রানিং স্টাফ কর্মচারি সমিতি কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।

এমআর/
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ