বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

 শুক্রবার ঢাকায় জমিয়তের মহাসমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী কাল শুক্রবার  (২২ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর দৈনিক বাংলা মোড় সংলগ্ন বক্স কালভার্ট রোডে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।  সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি মাওলানা শায়খ  জিয়া উদ্দীন।

মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

 আজ  (২১ সেপ্টেম্বর)পল্টনস্থ  দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা মতিউর রহমান গাজিপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, যুব বিষয়ক সম্পাদক  মুফতী বশীরুল হাসান খাদিমানী, সাবেক যুব নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।