শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো মিডিয়া নোটে বলা হয় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আজরা জেয়া।

বৈঠকে আন্ডার সেক্রেটারি জেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের মধ্যে অংশীদারিত্বের একটি শক্তিশালী উদাহরণ বলেও উল্লেখ করা হয় মিডিয়া নোটে।

মিডিয়া নোট অনুযায়ী, প্রধানমন্ত্রী ও আন্ডার সেক্রেটারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অংশীদার হিসাবে, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নে জনসাধারণকে জানানো প্রধানমন্ত্রী হাসিনার আহ্বানকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ