রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ছাড় পেয়েছে বাংলাদেশ। এর আওতায় ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

অর্থমন্ত্রী জানান, মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশকে ঋণের অনুমোদন দেওয়া হয়।

গত অক্টোবরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনার পর সংস্থাটির বোর্ডের কাছে ঋণের দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ঋণের ৪৪ কোটি ৭৮ লাখ ডলার পায় বাংলাদেশ। ছয় কিস্তিতে ২০২৬ সালের মধ্যে মোট ৪৭০ কোটি ডলার ছাড়ের কথা রয়েছে। 

শর্ত সঠিকভাবে পূরণ করতে না পারায় আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি আটকে যেতে পারে বলে আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনের আগ মুহূর্তে এই ঋণ ছাড় পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সরকারে।

এমন এক সময় এই ঋণ ছাড় পেল যখন দেশের রিজার্ভ অব্যাহতভাবে কমছে। এই ঋণ পাওয়ার ফলে রিজার্ভের পতন কিছুটা হলেও ঠেকানো যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ