রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

১৪ দলীয় জোট শরিকদের ৭টি আসন দিল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ১৪ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে। শরিকরা পেয়েছে সাতটি আসন। জাতীয় পার্টি-জেপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ এই তিনটি দলকে ৭টি আসন দেওয়া হয়েছে। এরমধ্যে জাসদ ও ওয়ার্কাস পার্টি ৩টি করে আসন পেয়েছে।


জাতীয় পার্টি-জেপি পেয়েছে ১টি আসন। পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আমির হোসেন আমু এ তথ্য জানান।

জানা গেছে, জোট সঙ্গী তরিকত ফেডারেশনকে এবার আসন দেওয়া হয়নি। তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারির ভাতিজা চট্টগ্রাম-২ আসনে সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে।


জানা গেছে, বরিশাল-৩ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ। এসব আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে। জাসদকে ছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ