রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি সূত্র জানিয়েছে, ওইদিন সকাল ১১টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে।


সূত্র জানিয়েছে, নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।


জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন করা হতে পারে এবং তারা ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেনা সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

অপরদিকে, সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন শেষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ