রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

বিএনপিকে ‘ট্যাবলেট’ দিলেও উঠে দাঁড়াতে পারে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগে যারা বিএনপি-জামায়াতকে বাতাস দিত তারা এখন বাতাস দেওয়া বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তারা বুঝতে পেরেছে এরা (বিএনপি) এমনই সংগঠন যে তাদের বাতাস দিলেও হয় না এবং ভিটামিন ট্যাবলেট দিলেও হয় না। তারা উঠে দাঁড়াতে পারে না।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনীতির নামে জ্বালাও পোড়াও বন্ধ ও নাশকতা বন্ধের দাবিতে সমাবেশ করে সংগঠনটি।

হাছান মাহমুদ বলেন, রাজনীতির কিছু ছোট ছোট দল আছে। এরা আবার বিএনপির মিত্র। এরা ব্যাঙের ছাতার মতো। কিন্তু এদের আওয়াজ বড়। নির্বাচনে দাঁড়ালে এক হাজার ভোটও পায় না। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে একজন দাঁড়াল যিনি ঢাকা শহরের ৩৫ লাখ ভোটের মধ্যে দেড় হাজার ভোট পেয়েছিলেন। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে বিএনপির সাথে থেকে কোনো লাভ নেই। 
তিনি বলেন, বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ ও অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেটি ইসরায়েলি বাহিনীর বর্বরতাকেই মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, সেখানে নার্সদেরও অপদস্ত করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন তাদের কাপড় ধরেও টানাটানি করেছিল।

তিনি আরও বলেন, ৩২ জন সাংবাদিককে তারা পিটিয়ে আহত করেছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো যেভাবে পিটিয়েছে সেটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটি কোনো রাজনীতি নয়, এটি হচ্ছে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। 

তথ্যমন্ত্রী বলেন, তাদের এই ধরনের আগুন সন্ত্রাস, বাস ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা ও গাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলো কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ