রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  

রোববার (২৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


সেনাপ্রধান বক্তব্যের শুরুতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সব রকম সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে অভিবাদন জানায়। কালার প্রদান অনুষ্ঠান শেষে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের জন্য ১২০টি ফ্ল্যাট বিশিষ্ট নবনির্মিত ‘সেনানীড়’র উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এরপর তিনি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সব সেনা সদস্যের দরবার নেন।

এসময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার নকিব আহমদ চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ