বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

প্রধানমন্ত্রী রংপুর যাচ্ছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি সফরে আজ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ সফরে যাচ্ছেন। বেলা ৩টায় তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর।


পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন। তিনি জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।


প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা উপজেলায় সাজসাজ রব, চলছে পোস্টারিং ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা। শেখ হাসিনার জনসভা সফল করাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বর্ধিত সভা করেছেন।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে শনিবার রাত থেকে এসএসএফ, এনএসআই, ডিজিএফ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখানে লাখ লাখ মানুষের আগমন ঘটবে। প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি পীরগঞ্জসহ গোটা রংপুর বিভাগে অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ