বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

বগুড়ার পথে  দেওবন্দের মুহতামিম, সোমবার আম বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকায় এসে পৌছেছেন বিশ্বের আহলে হকের  ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাশেম নোমানী।

আজ রবিবার (২৪ মার্চ) সকাল ৯:২৫ মিনিটে বিমানযোগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় আলেমদের একটি বিশেষ প্রতিনিধি দল স্বাগতম জানান।  সে সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন-মুফতি মাহমুদ রাজস্থানী, মুফতি আরশাদ রাহমানী, মুফতি শাহেদ রাহমানী,  ড. মাওলানা জহির প্রমুখ।

মুফতি আবুল কাশেম নোমানী ঢাকা থেকে সরাসরি বগুড়া জামিল মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। সেখানে তিন দিন ইতেকাফ করবেন।

এসব বিষয় আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার দফতর সম্পাদক মাওলানা আহসান হাবিব।  

মাওলানা আহসান হাবিব জানান, আগামীকাল সোমবার দুপুর ১২ টায় আলেম ওলামা ও সাধারণ মুসল্লিদের উদ্দেশে আম বয়ান করবেন। আম বয়ানে  আলেম উলামা ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করবেন বলেও জানা গেছে।

সংশিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ)  ইতেকাফের উদ্দেশে বগুড়ার ‘আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসা-মসজিদে আগমন করেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল মাওলানা শায়খ ইব্রাহীম আফ্রিকী।

ইতেকাফে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় পাঁচ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

এছাড়া, ইতেকাফে ডাভেল মাদরাসার মুহতামিম মাওলানা আহমাদ খানপুরী, লন্ডনের ক্বারী আব্দুল্লাহ, আল্লামা ইউসুফ তাওলভী, দারুল উলুম দেওবন্দের আহলে শূরা আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, মুফতী শফীক বেঙ্গলার, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমগণও অংশ নিবেন বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ