বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শিশু হুজাইফার বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফের বাংলাদেশের নাম উজ্জ্বল করল ১০ বছর বয়সী খুদে এক বালক। সে তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।

রোববার (৩১ মার্চ) এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে হুজাইফা।

 হুজাইফার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তার বাবার নাম মনিরুজ্জামান। আন্তর্জাতিক পুরস্কারজয়ী কারি হাফেজ নাজমুল হাসান পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীতে তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

 তানজানিয়ায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন। আর দ্বিতীয় গ্রুপটি আয়োজন করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ত্রিশটির বেশি দেশ এতে অংশগ্রহণ করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ