শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন শেষ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী ২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি মাধ্যমের হজযাত্রী প্রতিস্থাপন সম্পন্ন করতে হবে। গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে কোনো হজযাত্রী হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারে। সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে এ প্রতিস্থাপন।

রোববার (২১ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ মৌসুমে কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।  
 
 এরূপ প্রতিস্থাপন সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। তবে হজযাত্রীকে অবহিত না করে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে আসবেন বলে ধারণা করছে দেশটি। 

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ