শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর সময় বাড়াতে সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ২০ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। তবে এ দফায় আর কিছুদিন সময় বাড়ালে সবার ভিসা হয়ে যাবে। সরকারিভাবে নিবন্ধিত কারও ভিসা হতে বাকি নেই। যাদের ভিসা হয়নি, তারা সবাই বেসরকারিভাবে নিবন্ধিত। এ সময় কোনো এজেন্সির গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে প্রথম দফায় গত ২৯ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত হজের ভিসা ইস্যুর সময় বাড়ায় সৌদি সরকার। সেই দফায়ও সবার ভিসা কার্যক্রম শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। এই সময়ের মধ্যেও ভিসা কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তৃতীয় দফায় সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

এদিকে, শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হয়ে শুক্রবার (১০ মে) পর্যন্ত পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব গেছেন দেশের ৬ হাজার ৩৯২ জন হজযাত্রী। এর মধ্যে বৃহস্পতিবার (প্রথম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৭৬৯ জন যাত্রী। আর শুক্রবার (দ্বিতীয় দিন) ৯টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩ হাজার ৬২৩ জন হজযাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ