শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যত বাধা আসুক, দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া।  

শুক্রবার (১৭ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উত্থান-পতন, চড়াই–উতরাই থাকবেই। কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করে এসেছি। গুলি, বোমা সবকিছু হজম করেছি। আমার লক্ষ্য এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যত বাধা-ই আসুক, সে বাধা বাধা নয়। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। জাতির পিতা বলেছেন, ‘কেউ দাবায়ে রাখতে পারবা না। ’ আসলেই কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না।

দেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়ে সরকারপ্রধান বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে আপনাদের পরিকল্পনা বা নীতিমালা করুন। কেউ এসে পরামর্শ দিয়ে যাবে, শুনতে হবে, তা নয়। হ্যাঁ, বাইরে থেকে (বিদেশিদের কাছ থেকে) আমরা শিখব। তবে কাজ করার সময় আমাদের দেশের মানুষের প্রয়োজন দেখব। আমাদের যতটুকু সম্পদ আছে, তা দিয়েই কাজ করব। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করাই আমার লক্ষ্য, সেখানে আপনাদের (অর্থনীতিবিদ) সহযোগিতা চাই।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন। আমরা সবসময় আপনাদের (ব্যবসায়ীদের) পাশে আছি। ব্যবসায়ীদের উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে হবে। এ জন্য সরকার সর্বদা তাদের পাশে থাকবে।

তিনি বলেন, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে মানুষের আর্থিক অবস্থা ভালো হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে এবং বাকি প্রতিবন্ধকতাগুলোও শিগগিরই সমাধান করা হবে।

তিনি বলেন, আমাদের গ্রামের বাজার পাটগাতি থেকে ঈদের আগে ২০০ ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প কলকারখানা বাড়ছে।

অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. জামাল উদ্দিন আহমদ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ