সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ডিবির সঙ্গে বৈঠকে বসেছে ভারতীয় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের স্পেশাল একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছে। 

আনারের মৃত্যুর ঘটনায় নানা দিক নিয়ে ডিবি ওয়ারী বিভাগের সঙ্গে আলোচনায় বসছে বলে সূত্র মতে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে  ভারতীয় স্পেশাল পুলিশের দুই সদস্যদের একটি টিম। 

এর আগে বিকাল ৩টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছায়। পরে ঢাকাস্থ ইন্ডিয়া অ্যাম্বাসেডর হয়ে বিকালে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর একটি বৈঠক করে। পরে সন্ধ্যায় ডিবি কার্যলয়ে আসেন তারা।

ডিবি সূত্র জানায়, ভারতীয় পুলিশ সদস্যরা নিহত আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন। এবং এ ঘটনায় সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তারের বিষয়ও আলোচনা হবে। বর্তমানে তারা গোয়েন্দা পুলিশ ওয়ারী বিভাগের সঙ্গে আলোচনা করছে।

এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। এঘটনায় ব্যবহৃত গাড়িও জব্দ করেছে কলকাতার পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ