শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি আগামী ২ জুন থেকে শুরু হবে। ফলে ১০ দিন আগেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আগামী ২ জুন থেকে শুরু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।
 
তিনি জানান, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

 মন্ত্রী আরও জানান, এবার পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। ২ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং ৬ জুন ১৬ জুনের টিকিট দেয়া হবে।

ফিরতি টিকিট দেয়া হবে ১০ জুন থেকে। ১০ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।

এ সময় রেল পরিচ্ছন্ন রাখতে ও ঝুঁকি নিয়ে ছাদে না চড়তে অনুরোধ জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রশাসন ও যাত্রীরা মিলে একটা টিম, সফলতা ব্যর্থতা দুটোই আমাদের ভাগ করে নিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ