সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৩৭ হাজার হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৪৭ হাজি দেশে ফিরেছেন। মারা গেছেন ৫৬ জন বাংলাদেশি। সোমবার (১ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এমন তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, হজে গিয়ে এখন পর্যন্ত ৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ এবং মহিলা ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হচ্ছে।

সৌদি থেকে ৯৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩২টি , সৌদি এয়ারলাইনস ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

এদিকে চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু এক হাজার ৩০০ ছাড়িয়েছে। সৌদিতে উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে এ বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

অন্যদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।‌ এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ৩৯ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। সর্বশেষ ২৯ জুন মক্কায় সৈয়দ লিয়াকত আলী নামে (৬৪) নামে একজন হাজি মারা গেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ