সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জনপ্রশাসন মন্ত্রণালয়

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জারি করা হয় কারফিউ। এমনকি তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে শিথিল করা হয় কারফিউ। চালু করা হয় অফিস-আদালতও।

এদিকে চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে আজ অফিসের সময়সূচি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ