শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে ভারত অপপ্রচার চালাচ্ছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপদেষ্টা নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলুক, সেই পরিস্থিতি বিশ্বকে দেখাতে চায়। তাই ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে এরকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আবু সাঈদসহ শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি। যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অন্তর্বতীকালীন সরকার।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ