শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আজ শুক্রবার এক শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমীর বলেন, হাফেজ্জী হুজুর রহ. এদেশের ইসলামী রাজনীতিতে নতুন মাত্রা এনেছিলেন। তিনি তওবাহ’র রাজনীতির মাধ্যমে উম্মাহকে সংগঠনিত করেছিলেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন হযরত হাফেজ্জি হুজুর রহ. এর সর্বশেষ যোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর।

বিবৃতিতে পীর সাহেব বলেন, তিনি ইসলামের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন। মরহুম আতাউল্লাহ হাফেজ্জী একজন বাংলাদেশি দেওবন্দি ধারার ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। 

তিনি আরও বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে আমরা একজন বরেণ্য ইসলামী রাজনীতিবিদকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

পীর সাহেব চরমোনাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে সবরে জামিল এখতিয়ারের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ