শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা 

মার্কিন শুল্কের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হবে, এ ব্যাপারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি সামাল দেয়া খুব বেশি কঠিন হবে না।

তিনি বলেন, বাংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে এই শুল্ক আরোপের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।

আজ রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির ওপর খুব বড় কোনো প্রভাব ফেলবে না। এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশী পণ্যের বাজারে প্রবেশে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এর প্রভাব মোকাবিলা করা খুব কঠিন হবে না বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেশ ভালো ছিল। মার্চ মাসে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এর ফলে দেশের রিজার্ভও বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন যে, ঈদ উপলক্ষে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করেছে এবং দেশের অর্থনীতি সাময়িক সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ