শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

মাইলস্টোনের দুই নিহত শিক্ষককে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুরুতেই নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালনসহ তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহত শিক্ষক ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে। চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কীভাবে এ সম্মাননা প্রদান করা হবে, তা দ্রুত সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।

এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল (শুক্রবার) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবে ধর্ম মন্ত্রণালয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ