শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপদেষ্টা পরিষদে একমাত্র আলেম সদস্য হিসেবে কূলিয়ে উঠতে পারছেন না বলে স্বীকার করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এজন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। 

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। নতুন সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২২ জন উপদেষ্টাদের একজন। আমি তো গরম পানির ডেকচির মধ্যে পড়ে গেছি, আমার ডানে-বামে তো কেউ নেই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে সরকার পরিচালনার ক্ষেত্রে। অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশে দিতে হবে, পার্লামেন্টে লোক দিতে হবে, তখন আমরা এদেশে কোরআন-হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারবো।

ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, শুধু স্লোগান দিলেই হবে না। জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে, আলেমদের তা কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশে কোন ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে।

এসময় বিগত সরকারের সময়ে আলেমদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতের কথা উল্লেখ করে তিনি জানান, শুধু এ সরকার নয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় এসে কোরআনবিরোধী আইন বাস্তবায়ন করতে চাইবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ