সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ–এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার জন্য ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি মাদরাসা নিজ নিজ মারকাজের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে পারবে। এছাড়া বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqbd.org থেকেও প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে নেওয়া যাবে।

নিবন্ধন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ সফর। তবে বিলম্ব ফিসহ নিবন্ধনের সর্বশেষ সময় ১০ রবিউল আউয়াল পর্যন্ত।

পরীক্ষাসংক্রান্ত আরও তথ্যের জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত মারকাজের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ