সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে ঐকমত্য হয়নি : আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

তিনি বলেন, রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা এটি আজকে চতুর্থ দিনের মতো ছিল। এই চার দিনের আলোচনায় আমরা দেখেছি, সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেসব প্রস্তাব (সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি) কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল। এগুলো কীভাবে সংবিধানে উল্লেখিত হবে এ বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের সন্ধ্যা বিরতির সময় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, একপক্ষ থেকে বিদ্যমান যে চার মূলনীতি আছে তার সঙ্গে এটিকে সংযুক্ত করার কথা বলা হচ্ছে, বিদ্যমান ৪টি মূলনীতির বিষয়ে কোনো বক্তব্য না রেখেই। কেউ কেউ বলছেন, ভবিষ্যতে অন্যান্য বিষয়গুলো উল্লেখিত হতে পারে আবার নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না।

কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে তিনি বলেন, কমিশন এখন এটাকে পুনর্বিবেচনার জন্য নিয়েছে। কমিশনকে এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে হবে। আমরা আশা করছি, ৩১ জুলাইয়ের আগেই আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেব।

আজকের আলোচনার শেষ বিষয় ছিল সংসদে নারীদের প্রতিনিধিত্ব। এ বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন বহাল রেখে সরাসরি নির্বাচনে অংশগ্রহণে রাজনৈতিক দলগুলো যেন অন্তত এক চতুর্থাংশ কিংবা এক পঞ্চমাংশ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দেয়— বলেন আলী রীয়াজ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ