সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

ফায়ার অ্যালার্মে সাময়িক স্থগিত ঐকমত্য কমিশনের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় রাজনৈতিক নেতারা তড়িঘড়ি করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অ্যালার্ম বাজতেই কিছু সময়ের জন্য সংলাপ স্থগিত ঘোষণা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে, নিরাপত্তার স্বার্থে আমাদের কক্ষ ত্যাগ করতে হবে।” এরপর উপস্থিত সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

প্রায় ২৫ মিনিট পর, দুপুর ১২টা ৪৫ মিনিটে আবারও বৈঠক শুরু হয়।

ফরেন সার্ভিস একাডেমির দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা জানান, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে তারা আগুনের উৎস খুঁজতে থাকেন। কিন্তু কোথাও আগুনের অস্তিত্ব না পাওয়ায় পরে জানা যায়—কয়েকজন ব্যক্তি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়লে অ্যালার্মটি সক্রিয় হয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে কিছুটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও পরে বৈঠক স্বাভাবিকভাবেই এগিয়ে চলে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ