সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

উদ্বোধন হলো আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম জানান, এ বছর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে—শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এছাড়া বিশাল মঞ্চে আয়োজিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ড. উমর ফাহমীসহ বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে যাত্রা শুরু করা ইসলামি বইমেলা এখন দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ