সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের যাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান।

প্রাথমিক শিক্ষকরা সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। এতে হাজারখানেক শিক্ষক অংশ নিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ