শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অনিয়ম রোধে সব প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে: পরিকল্পনা উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করার লক্ষ্যে সব প্রকল্পের টেন্ডার এখন থেকে অনলাইনে হবে। এ বিষয়ে প্রণীত আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে। আইন কার্যকর হলে রেল, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের মাফিয়া চক্রের আধিপত্য কমে আসবে।

তিনি আরও বলেন, যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে বা পূর্বে অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তারা দরপত্রে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে সরকারের পদক্ষেপকে ‘নীরব বিপ্লব’ উল্লেখ করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অনিয়ম ও দুর্নীতি কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে এখন অনেক কর্মকর্তা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ