সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ৬ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া যাচাই করতে উভয়পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা নিয়ে গঠিত কমিটির সভা শেষে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।  

তিনি বলেন, প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা ও ডিপ্লোমাধারীদের ৭ দফা দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন, শিক্ষক একজন ও আন্দোলনকারীদের একজন মোট তিনজন করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনতে তারা কাজ করবেন। তাদের সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি কেউ দেবেন না। 
 
ফাওজুল কবির খান বলেন, নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবে বা নামের পরে লিখবে বা কিছুই লিখবে না— এমন তিনটি প্রস্তাব এসেছে বৈঠকে। এগুলো নিয়ে পর্যালোচনা করবে কমিটি। আজ গঠিত কমিটির দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ করবে সরকারি কমিটি। আর সবার কর্মসংস্থান বাড়াতে কাজ করবে জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, আর কতদিন বিদেশিরা এসে এখানে অবকাঠামো নির্মাণ করবেন? ঠিকাদারী প্রতিষ্ঠানে দেশের ডিগ্রিধারীদেরও আনুপাতিক হারে নেওয়ার বিষয়ে সুপারিশ করা হবে। 

উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সামনে নির্বাচন, তাই সড়কে কোনো কর্মসূচি কেউ দেবে এমনটা আশা করি না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ