সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ইসলামি বইমেলা পরিদর্শন করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তিনি ইসলামি বইমেলা পরিদর্শনে যান। এ সময় তিনি বিদেশি কিতাবের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা কিতাবগুলো উল্টিয়ে দেখেন। 

গত ১৩ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী এই মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের বইমেলায় পাকিস্তান, মিশর ও লেবাননের চারটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশীয় মিলিয়ে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন ও জনপ্রিয় বই প্রদর্শন করছে। প্রথমবারের মতো বাইতুল মোকাররমের পূর্ব গেইট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত স্টল বিস্তৃত হয়েছে। দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্ণার, মহিলাদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্ণার, লেখক কর্ণার, ফুড কর্ণার ও ইনফরমেশন সেন্টার। এছাড়া বিশাল মঞ্চে প্রতিদিন হবে বই মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বিভিন্ন আয়োজন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ