সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরোধীরা আর কখনো ফিরে আসবে না। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে না। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে।

শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ শীর্ষক ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গ্রাফিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচিত সরকার আসলেও এই গ্রাফিতি অপসারণের কোনো কারণ নেই। তাই এ বিষয়ে কারও মনে সন্দেহের অবকাশ নেই।”

এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ