সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরায় তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী,ড. মাওলানা আবুল কালাম আযাদ, আরো বক্তব্য রাখেন, ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুখ মজুমদার প্রমূখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমরা উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তি। কালামে হাকীমের বর্ণনা মতে, আলেমরাই অধিক তাকওয়াবান তথা আল্লাহকে বেশী ভয় করেন। হাদিসের রাসূল (সা.)-এ আলেমদের নবী (আ.)গণের উত্তরসূরি হিসাবে উল্লেখ করা হয়েছে। আলেম সমাজকেই ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।

তিনি সমাজ জীবনে আলেমদের মর্যাদা ও প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমাদের সমাজে এখনো আলেম সমাজ অধিক সম্মানিত এবং প্রভাবশালী। তাই সে সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আলেম সমাজকে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করে এবং উম্মাহর জন্য ক্ষতিকর এমন বক্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বহু আলেম ও মাদরাসা ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশের গণ অভ্যুত্থান সফল হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী,আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ ও মুফতী ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আল্লামা জুনাইদ বাবুনগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ