শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে ভুক্তভোগীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করলে রাতেই উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আটক জামাল উদ্দিন ওই এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয়রা বলছেন, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বেও ছিলেন তিনি। ঘটনার পর মসজিদের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর পর মাদরাসার ওই ছাত্রী ছোট থেকেই নানার বাড়িতে বসবাস করেন। স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করেন। গত ১৭ জানুয়ারি সকালে ওই ছাত্রী অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে যান। এ সময় জামাল বাড়িতে লোকজন না থাকায় ছাত্রীকে খারাপ প্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন জামাল। পরে এভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে কয়েক বার ধর্ষণ করেন জামাল উদ্দিন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় সালিশও হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও পরে তার স্ত্রী ও ভাইসহ অন্য আসামিদের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত ১৪ জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মীমাংসার আশ্বাসে পরে তাকে উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় মাদরাসার ওই ছাত্রী বিচার না পাওয়ায় তার নানি মামলা করলে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ