সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ডেঙ্গুতে একদিনে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। একই সময়ে ৬৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগ ভিত্তিক ভর্তি সংখ্যা: বরিশাল ১৪৯, চট্টগ্রাম ৯০, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ১১৩, ঢাকা উত্তর সিটি ১২৬, ঢাকা দক্ষিণ সিটি ৭৪, খুলনা ২৫, ময়মনসিংহ ৩৩, রাজশাহী ৫৫, রংপুর ১০ এবং সিলেট ৩।

মৃত দুইজনের মধ্যে একজন বরিশাল ও একজন ময়মনসিংহে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২,৫০৯ জন।

তথ্য মতে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১১,২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছেন ৩২১,১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ