সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে। বুধবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণে গুরুত্ব দেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। ইতালির বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রে বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতার সম্ভাবনা উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান এবং ইতালির ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ